ইউক্রেন সীমান্তে রুশ বিমান বিধ্বস্ত, নিহত ৬৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেন সীমান্তে রুশ বিমান বিধ্বস্ত, নিহত ৬৫
বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪



ইউক্রেন সীমান্তে রুশ বিমান বিধ্বস্ত, নিহত ৬৫

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬৫ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে থাকা ইউক্রেনের ৬৫ জন যুদ্ধবন্দি নিহত হয়েছেন।

রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বন্দি সদস্যরাও আছেন। এছাড়াও বিমানটিতে আরও ৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।

আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ‘তিনি দুর্ঘটনার বিষয়ে জানেন’। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৫৫   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ