পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

প্রথম পাতা » আন্তর্জাতিক » পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪



পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যেই বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির এ ধরনের উসকানিমূলক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

পাল্টাপাল্টি সামরিক মহড়া আর অস্ত্র পরীক্ষার জেরে সম্প্রতি নতুন করে আলোচনায় কোরীয় উপদ্বীপ। তবে দুই কোরিয়াই এমন পরিস্থিতির জন্য দায়ী করে একে অন্যকে।

বুধবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর প্রধান এক বিবৃতিতে জানান, ‘ইয়েলো সাগরের’ দিকে উত্তর কোরিয়ার ছোঁড়া বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। স্থানীয় সময় সকাল ৭টার দিকে উত্তর কোরিয়া দেশটির পশ্চিম উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলেও জানান তিনি। আর পিয়ংইয়ংয়ের এসব উসকানিমূলক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন ও সিউল’এর গোয়েন্দারা।

এরইমধ্যে, বৃহস্পতিবার আল-জাজিরা জানিয়েছে, নতুন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার পশ্চিম উপকূল থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, তারা পুলহাসাল-৩-৩১ নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তবে তারা কতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিবেশী দেশগুলির নিরাপত্তার উপর কোনো প্রভাব ফেলেনি এবং আঞ্চলিক পরিস্থিতির সাথে এর কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশ সময়: ১১:৫২:১৮   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ