সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়

ধর্ম-বর্ণ-নির্বিশেষে জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে।
ধর্মীয় পরিচয় যার যার, কিন্তু দেশ সবার।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া দক্ষিণপাড়ায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও দুর্গামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহালয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নিপুণ রায় চৌধুরী বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারেন এবং নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। সমাজে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

তিনি বলেন, সমাজের প্রান্তিক ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। আর্থিক সংকটের কারণে কেউ যেন ধর্মীয় উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন। পূজার উপহারসামগ্রী বিতরণের মতো উদ্যোগ মানুষের প্রতি সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির প্রকাশ ঘটায়। সমাজের সব সম্প্রদায়ের মানুষ যেন সমান সুযোগ পান, সে জন্য সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

তিনি আরো বলেন, প্রতিহিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন কোনো অন্যায় বা ষড়যন্ত্রের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিপুণ রায় বলেন, আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু দেশ এক। আমরা সবাই বাংলাদেশকে ধারণ করি। আমাদের সবার স্লোগান—‘সবার আগে বাংলাদেশ।
’

এ সময় তিনি কেরানীগঞ্জে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি।

অনুষ্ঠানে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, সদস্যসচিব সামিউল্লাহ, ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য রায়হান মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:০৩   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ