ডিএমপি কমিশনারের সাথে ক্র্যাবের নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিএমপি কমিশনারের সাথে ক্র্যাবের নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪



ডিএমপি কমিশনারের সাথে ক্র্যাবের নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আজ ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সে কমিশনারের নিজ কার্যালয়ে ক্র্যাবের নবনির্বাচিত প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে ডিএমপি কমিশনার ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ডিএমপির কার্যক্রম সাংবাদিকগণ গভীরভাবে পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করেন। পুলিশ সাংবাদিক পরস্পর পরস্পরের পরিপূরক, পরস্পরের বন্ধু। ক্র্যাব-ডিএমপি একেবারে ভাই ভাই সম্পর্ক। ক্র্যাবের সকল কার্যক্রমের সাথে ডিএমপির যতটা সম্পৃক্ততা থাকে অন্য কোন সংগঠনের সাথে অতটা থাকেনা।
ডিএমপি কমিশনার বলেন, অনেক সময় কোন ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য জনগণের কাছে পুলিশকে প্রশ্নবিদ্ধ হতে হয়। পারস্পরিক ভুল বোঝাবুঝি বা যোগাযোগের কিছু ঘাটতি দেখা দেয়। তবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপোষ না করার কথা বলেন তিনি। এ ধরনের সংবাদ পুলিশের দক্ষতা, যোগ্যতা এবং উৎকর্ষতাকে শানিত করতে সহায়তা করে।
কমিশনার ক্র্যাবের সদস্য ও রাজধানীর ঢাকার ৫০ থানার পরিদর্শকদের নিয়ে দিনব্যাপী কর্মশালার কথা জানান।
ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ডিএমপি কমিশনারকে নানা সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সাক্ষাতকালে নবনির্বাচিত কমিটি ডিএমপি কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ডিএমপি কমিশনারও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
সৌজন্য সাক্ষাতকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, সহ-সভাপতি শাহীন আবুদল বারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দিপন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, দফতর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ইসি সদস্য আলী আজম, দাউদ খান ও কালিমউল্ল্যাহ নয়ন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৭:০২   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান - স্বরাষ্ট্রমন্ত্রী
দাশেরকান্দি পয়ঃশোধনাগারে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী
বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সাক্ষাৎ
জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় বিভাজন থাকা উচিত না: এমপি আখতার
জামালপুরে সেহরি খেয়ে ফেরার পথে যুবককে পিটিয়ে জখম
কারিগরি শিক্ষাকে বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী
ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬
নির্ধারিত সময়ে অফিসে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ