দক্ষিণাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা রয়েছে : শিল্পমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দক্ষিণাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা রয়েছে : শিল্পমন্ত্রী
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪



দক্ষিণাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা রয়েছে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ভোলা তথা দক্ষিণাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে পদ্মা সেতু থেকে শুরু করে রাস্তাঘাট ব্রিজ সবগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে সার কারখানা স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ভোলায় যেহেতু গ্যাস রয়েছে তাই ভোলাকে আমরা আলাদা গুরুত্ব দিচ্ছি। আমাদের দীর্ঘদিনের ইচ্ছে এখানে একটি সার কারখানা গড়ে তোলার। আমাদের কৃষির জন্য অনেক সার ইমপোর্ট করতে হয়।
তিনি বলেন, আমরা এখানে সার কারখানা করতে পারলে স্বয়ংসম্পূর্ণ হব। আমাদের বিদেশ থেকে আর সার আনতে হবে না। আমাদের কৃষি ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মন্ত্রী বলেন, আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অপশন দেখব। এখন সাইট সিলেকশনের কাজ চলছে। আমরা বিষয়টি পর্যালোচনা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দিবেন সেভাবেই কাজ করা হবে।
এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:৫৫   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন
রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ