শৈত্যপ্রবাহ কাটবে কবে জানাল আবহাওয়া অফিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » শৈত্যপ্রবাহ কাটবে কবে জানাল আবহাওয়া অফিস
মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪



শৈত্যপ্রবাহ কাটবে কবে জানাল আবহাওয়া অফিস

মাঝারি শৈত্যপ্রবাহে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জবুথবু জনজীবন। দুদিন ধরে দিনের বেলায় সূর্যের প্রখরতা কিছুটা বাড়লেও অব্যাহত রয়েছে তীব্র শীত। এ জেলায় শৈত্যপ্রবাহ কাটতে আরও দু-তিন দিন লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেতুঁলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ দিকে তাপমাত্রার পারদ নেমে আসায় এবং শীতের তীব্রতা বাড়ায় বেশি দুর্ভোগে ও বিপাকে পড়েছেন শ্রমজীবী ও এ জেলার নিম্নআয়ের মানুষ। শীতের তীব্রতায় অনেকেই ঘরবন্দি জীবন অতিবাহিত করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে জানান, সকাল ৯টার দিকে তেতুঁলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায়, এবং রাজশাহী- বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জাইগায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর দেশের অন্য এলাকায় মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া স্বাভাবিক থাকবে। আর চলমান শীত মৌসুমের বর্তমান শৈত্যপ্রবাহ কেটে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে ইতিমধ্যে অনেক এলাকায় শৈত্যপ্রবাহ কেটে গিয়েছে।

তিনি আরও জানান, যেহেতু তেঁতুলিয়া শীত প্রবণ এলাকা, তাই এ জেলায় শৈত্যপ্রবাহ কাটতে আরও দু-তিন দিন লাগতে পারে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:১৩:৫৭   ২৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক
প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের ঘোষণা
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুতের সরঞ্জাম শুল্কমুক্ত করা হয়েছে: জ্বালানি মন্ত্রী
সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ