দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পীকারের শ্রদ্ধাঞ্জলী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পীকারের শ্রদ্ধাঞ্জলী
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায়  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পীকারের শ্রদ্ধাঞ্জলী

ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আজ সকালে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর স্পীকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

পরবর্তীতে শামসুল হক টুকু এমপি ডেপুটি স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায়, মতিয়া চৌধুরী এমপি সংসদ উপনেতা নির্বাচিত হওয়ায়, নূর-ই-আলম চৌধুরী এমপি জাতীয় সংসদের চীফ হুইপ নির্বাচিত হওয়ায় এবং ইকবালুর রহিম এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি ও নজরুল ইসলাম বাবু এমপি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ আসনের পীরগঞ্জস্থ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা স্পীকারসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৫৭   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান
বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
বন্দরে ছাত্র-অভিভাবক লাঞ্ছনার জেরে অধ্যক্ষের কক্ষ ও মাদরাসা ভাঙচুর
তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ