চা শ্রমিকদের গল্পে ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চা শ্রমিকদের গল্পে ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



চা শ্রমিকদের গল্পে ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি

বন্ধন বিশ্বাস পরিচালিত ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।

চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ছায়াবৃক্ষ’। গত ঈদে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ সিনেমা মুক্তি পায়। সিনেমাটি ঈদের দিন থেকেই দর্শকের মধ্যে বেশ আলোচনায় ছিল।

নতুন বছরে বন্ধন বিশ্বাস আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন। তার নির্মিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এ প্রসঙ্গে নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘১৬ ফেব্রুয়ারি শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেব। ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি মুক্তি দেয়ার প্রস্তুতি নেয়া শুরু করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছি। মোট কথা দর্শক ভিন্ন ধরনের অন্যরকম একটা গল্প দেখবেন বড় পর্দায়।’

এ সিনেমায় নিরব-অপু ছাড়া আরও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনী ও সংলাপ তানভীর আহমেদ সিডনি। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই প্রচারণা শুরু করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫৭   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান
বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
বন্দরে ছাত্র-অভিভাবক লাঞ্ছনার জেরে অধ্যক্ষের কক্ষ ও মাদরাসা ভাঙচুর
তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ