বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় রাশিয়া: রাষ্ট্রদূত মান্টিটস্কি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় রাশিয়া: রাষ্ট্রদূত মান্টিটস্কি
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় রাশিয়া: রাষ্ট্রদূত মান্টিটস্কি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় রাশিয়া এমনটি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি।

বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন,

রাশিয়া কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। নির্বাচনে কোনো বিশেষ রাজনৈতিক দলকে রাশিয়া সমর্থন দিয়েছে বিষয়টি ঠিক নয়। এছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব পড়েছে বলেও মনে করেন।

তিনি আরও বলেন, আমেরিকা যে নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর দিয়েছে, তা অবশ্যই অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলছে, কাদের বেশি ক্ষতি হচ্ছে তা সকলেই বুঝতে পারছে।

এদিকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, রিজার্ভ সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করতে চায় চীন। এ জন্য লেনদেনে নিজস্ব মুদ্রা ব্যবহারে তাগিদ দিয়েছে দেশটি।

এ সময় ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে চীনকে পাশে থাকার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী। তাগিদ দেন নতুন প্রকল্পে অর্থায়নেও। বিপরীতে চীনা রাষ্ট্রদূত বলেন, তার দেশও পঞ্চবার্ষিক পরিকল্পনার আদলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে। সেই প্রেক্ষাপটে একই পথে হাঁটছে দুই দেশ।

ইয়াও ওয়েন জানান, আমেরিকার মুদ্রানীতির কারণে বিশ্বব্যাপী ডলার সংকটের মুখে চীনও জটিলতায় ভুগছে। এ কারণে অর্থছাড়ও করতে পারছে না চীন। তবে নিজস্ব মুদ্রায় লেনদেন করে সংকট সমাধান করতে পারে বাংলাদেশ ও চীন।

বাংলাদেশ সময়: ১৬:১২:০৯   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ