লিবিয়া থেকে ফিরলেন আরও ১৩৯ বাংলাদেশি

প্রথম পাতা » আন্তর্জাতিক » লিবিয়া থেকে ফিরলেন আরও ১৩৯ বাংলাদেশি
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



লিবিয়া থেকে ফিরলেন আরও ১৩৯ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজি শহরের বিভিন্ন স্থানে আটকে থাকা আরও ১৩৯ বাংলাদেশিকে (অনিয়মিত) ফিরিয়ে আনা হয়েছে।

বুধবার (৩১ জানুয়া‌রি) বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় আনা হয়।

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় তাদের দেশ আনা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসন করা এসব বাংলাদেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা অভ্যর্থনা জানান। একইসঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে ৬ হাজার টাকা ও কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

এ সময় অভিবাসীদের উদ্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (কল্যাণ) মোস্তফা জামিল খান বলেন, কেউ যেন টাকা খরচ করে বা দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে পা না বাড়ায় সে বিষয়ে পরিচিত সবাইকে সচেতন করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৪৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, লিবিয়ায় বিপদগ্রস্তসহ বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:০৪   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ