সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল মা-মেয়ের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল মা-মেয়ের
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল মা-মেয়ের

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুরের মাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- শাহজাদপুর উপজেলার খুকনী জুগীপাড়ার বাবলু বিশ্বাসের স্ত্রী মিতু রানী বিশ্বাস (৩০) ও তার ৭বছরের শিশু কন্যা ইচ্ছা বিশ্বাস।

আহত চারজনের মধ্যে নিহত মিতু রানী বিশ্বাসের আরেক মেয়ে কলি বিশ্বাস ও অটোরিকশা চালক রয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বেলা ১১টার দিকে পাবনা থেকে শাহজাদপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের মাদলা এলাকায় পৌঁছালে বাসটি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিতু ও তার শিশু কন্যা ইচ্ছা বিশ্বাস নিহত হন। এ সময় চালকসহ আরও ৪ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি কর।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অটোরিকশাটি হেফাজতে নেওয়া হলেও বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫:১৩:০৪   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ