ইসরাইলে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতিরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতিরা
শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪



ইসরাইলে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতিরা

ফিলিস্তিনের গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইসরাইলের ইলাত শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী ওই শহরে হামলা চালানো হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, হুতি বিদ্রোহী গোষ্ঠী শুক্রবার দাবি করেছে, তারা ইসরাইলি শহর ইলাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া ইসরাইল গাজায় তাদের আক্রমণ শেষ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি।

ইসরাইলি সামরিক বাহিনী এর আগে বলেছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘অ্যারো’ শুক্রবার লোহিত সাগর এলাকায় সারফেস টু সারফেস মিসাইল আটকে দিয়েছে।

গত ৭ অক্টোবর গাজায় নির্বিচারে আগ্রাসন শুরু করে ইসরাইল। এরপর থেকে লোহিত সাগরে গুরুত্বপূর্ণ শিপিং রুটে ইসরাইল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই হামলা আরও তীব্র হয়েছে এবং এর মধ্যেই শুক্রবার ইসরাইলে এই হামলার ঘটনা ঘটল।

তবে গেল বছরের ডিসেম্বর থেকে হুতিদের হামলার প্রতিবাদে তাদের স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বাংলাদেশ সময়: ১১:৩৩:২০   ৩০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ