‘নওগাঁ-২ আসনের নির্বাচন সুষ্ঠু করতে বর্তমান কমিশন বদ্ধপরিকর’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘নওগাঁ-২ আসনের নির্বাচন সুষ্ঠু করতে বর্তমান কমিশন বদ্ধপরিকর’
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪



‘নওগাঁ-২ আসনের নির্বাচন সুষ্ঠু করতে বর্তমান কমিশন বদ্ধপরিকর’

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচন নিয়ে বাংলাদেশ বর্হিবিশ্বে যে উচ্চপর্যায়ে গেছে, তা থেকে পিছু হটার সম্ভাবনা নেই। এর ধারাবাহিকতা রেখে ১২ ফেব্রুয়ারি নওগাঁ-২ আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে বর্তমান কমিশন বদ্ধপরিকর।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ইসি।

রাশেদা সুলতানা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাউকে ছাড় দেওয়া হয়নি, আসছে নির্বাচনেও দেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। যদি কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিশৃঙ্খলা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বর্তমান কমিশন।

নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলার সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর, অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ প্রশাসনের অন্যান্যন কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ২০২৩ সালের ২৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান। এতে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি ওই আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই আসন থেকে চারজন প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা করবেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৪৪   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
রেজিস্ট্রার্ড হকার ছাড়া রাস্তায় কেউ বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক
সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
দক্ষ জনশক্তি সৃষ্টি ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার গুরুত্বারোপ
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ