ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ভারতের দুর্দান্ত কামব্যাক

প্রথম পাতা » খেলাধুলা » ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ভারতের দুর্দান্ত কামব্যাক
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪



ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ভারতের দুর্দান্ত কামব্যাক

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে রোহিত শর্মার দল। ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে ইংলিশদের ১০৬ রানের হারিয়েছে স্বাগতিকরা। এতে ১-১ ব্যবধানের সমতায় ফিরেছে ভারত।

ভারতের বিশাখাপত্তনমে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৯৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৫৫ রানেরই গুটিয়ে যায় সফরকারীরা। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে রোহিত-বুমরাহরা ২৫৫ রানের অলআউট হলে পাহাড় সমান ৩৯৯ রানের লক্ষ্য পায় স্টোকস-রুটরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই ইংলিশ ওপেনার জ্যাক ক্রাওলি ও বেন ডাকেট। দুজনের ব্যাট থেকে আসে ৫০ রান। ২৭ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন ডাকেট। তৃতীয় দিনের শেষ মুহূর্তে ব্যাটিংয়ে আসেন রেহান আহমেদ। ৬৭ রানের এক উইকেট হারিয়ে দিন শেষ করে ইংল্যান্ড।

সোমবার (৫ ফেব্রুয়ারি) চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামেন আগের দিন অপরাজিত থাকা রেহান আহমেদ (৯) এবং জ্যাক ক্রাওলি (২৯)। ৩১ বলে ২৩ রান করে আউট হন রেহান। চতুর্থ উইকেটে ব্যাটিংয়ে এসে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন ওলি পোপ। তবে ইনিংস করতে পারেনি এই ডান হাতি ব্যাটার।

২১ বলে ২৩ রান করে ক্যাচ আউট হন পোপ। এদিন ব্যাট হাতে আলো ছাড়াতে পারেননি অভিজ্ঞ জো রুট। ১০ বলে ১৬ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৮৩ বলে ফিফটি তুলে নেন ক্রাওলি।

তবে ১৩২ বলে ৭৭ রান করে কুলদ্বীপ যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ডান হাতি ব্যাটার। এরপর ৩৬ বলে ২৬ রান করে বেয়ারস্টো আউট হলে ১১ রান করে তাকে সঙ্গ দেন অধিনায়ক বেন স্টোকস।

এরপর ইংলিশ শিবিরে হাল ধরেন বেন ফোকেস ও টম হার্টলি। তবে দলকে রক্ষার করতে পারেনি দুজনের কেউই। দুজনেই ৩৬ রানরে ইনিংস খেলে আউট হন। শেষ দিকে শোয়েব বাশির শূন্য রানে আউট হলে ২৯২ রানেরই অলআউট হয় ইংল্যান্ড। এতে ১০৬ রানের বড় জয় পায় স্বাগতিকরা।

ভারতের হয়ে জাসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্র অশ্বিন তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও মুকেশ কুমার, কুলদ্বীপ যাদব ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:১০   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ