অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা

প্রথম পাতা » খেলাধুলা » অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা

অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার পরাজয় কেবল একটি সাধারণ হার ছিল না। বরং এটি তাদের গভীর কোনো সংকটের ইঙ্গিত দেয়।
টানা ১২টি ম্যাচে অপরাজিত থাকার পর ডারবানে তাদের এই আকস্মিক পতন ঘটে। পুরো পাঁচ দিন ধরে তারা যেভাবে অস্ট্রেলিয়ার সামনে কোণঠাসা ও অসহায় হয়ে পড়েছিল, তা থেকে স্পষ্ট যে এটি শুধু অনভ্যস্ততার কারণে ঘটেনি। এই হার দলের শক্তিমত্তা ও কৌশল নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত টিকে ছিল – এইডেন মার্করাম ২৩৭ বল প্রশংসনীয়ভাবে লড়েন যান।
কিন্তু নতুন বল পাওয়ার পর জ্বলে অজি পেসার হ্যাজেলউড। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্বাগতিক সব প্রতিরোধ মুখ ধুবড়ে পড়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায়।

এমন হারের পর প্রোটিয়া কোচ শুকরি কনরাড বলেন, ‘আমি আরো লড়াই দেখতে চাই। আমি জানি না এটা উদ্বেগজনক কি না, তবে বিষয়টি চিন্তার।

যেখানে বছরটি দারুণভাবে শুরু করেছিলো দক্ষিণ অফ্রিকা। আচমকা এমন হার সব হিসেব পাল্টে দিয়েছে প্রোটিয়াদের। কারণ এরপরই বড়দিনে রয়েছে ইংল্যান্ডের সফর।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৪৫   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ