ডেপুটি স্পীকারের সহধর্মিণী অধ্যাপিকা লুৎফুন্নেছার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেপুটি স্পীকারের সহধর্মিণী অধ্যাপিকা লুৎফুন্নেছার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪



ডেপুটি স্পীকারের সহধর্মিণী অধ্যাপিকা লুৎফুন্নেছার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি এর সহধর্মিণী অধ্যাপিকা লুৎফুন্নেছার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সংসদ ভবনস্থ ডেপুটি স্পীকার বাসভবনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সকল সদস্য, জেলখানায় শহীদ জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যারা প্রাণ দিয়েছেন তাঁদের সবার জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রধানমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার, সংসদ উপনেতা, চীফ হুইপ, মন্ত্রীসভার সদস্য ও হুইপবৃন্দসহ সকল সদস্য যেন তাঁদের নিজ দায়িত্ব সূচারুরূপে পালন করতে পারেন সে লক্ষ্যে দোয়া করা হয়।

উল্লেখ্য মরহুমা অধ্যাপিকা লুৎফুন্নেছা একজন শিক্ষাবিদ ও সমাজ হিতৈষী ব্যক্তিত্ব ছিলেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পীকারসহ তার পরিবারের সদস্যবৃন্দ, শুভাকাংখি, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:১৩   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ