ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪



ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র ছিল। ইনজুরি সময়ের প্রথম মিনিটেই কেঁপে উঠল কমলাপুর স্টেডিয়ামের গ্যালারি। শেষ বেলায় ভারতের জালে বাংলাদেশের গোল উৎসব। সাগরিকার একমাত্র গোলে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

চার দলের টুর্নামেন্ট চার দলই দুটি করে ম্যাচ খেলেছে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে হারলেও সমস্যা নেই বাংলাদেশের। নেপাল ও ভারতের মধ্যকার ম্যাচের জয়ী দল হবে আরেক ফাইনালিস্ট। বাংলাদেশের আজকের জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছে ভুটানের।

আজ শুরু থেকেই ম্যাচের গতিবিধি ছিল ড্রয়ের। এই ম্যাচ ড্র হলে বাংলাদেশকে ফাইনালের জন্য অপেক্ষা করতে হতো। সেই অপেক্ষায় রাখেননি সাগরিকা। ইনজুরি সময়ে অধিনায়ক আফিদা খন্দকারের বাড়ানো বলে সাগরিকা দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন।

সাগরিকা টুর্নামেন্টের প্রথম ম্যাচেরও জয়ের নায়ক ছিলেন। নেপালের বিপক্ষে ৩ গোলের মধ্যে ২ গোল তার। স্কোরলাইন ২-১ হলে তখন সাগরিকার গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। টানা দুই ম্যাচ জয়ের নায়ক এই নারী ফুটবলার।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৬ ফেব্রুয়ারি। ভুটানের বিপক্ষে সেই ম্যাচ শুধু নিয়মরক্ষার। টুর্নামেন্টের ফাইনাল ৮ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ২৩:০৩:০০   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ