প্রতিবন্ধী ব্যাক্তিরা পরিশ্রমী ও দায়িত্বশীল : পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিবন্ধী ব্যাক্তিরা পরিশ্রমী ও দায়িত্বশীল : পলক
শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪



প্রতিবন্ধী ব্যাক্তিরা পরিশ্রমী ও দায়িত্বশীল : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রতিবন্ধী ব্যাক্তিরা পরিশ্রমী। সুস্থ স্বাভাবিক তরুণ-তরুণীদের চেয়ে প্রতিবন্ধী ব্যাক্তিরা বেশি মনোযোগ দিয়ে দায়িত্বশীলতার সাথে কর্মক্ষেত্রে সেবা প্রদান করছে।
তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদের ভাই-বোন, তাদেরকে সুযোগ দিতে হবে। প্রতিবন্ধীরা তাদের শ্রম, মেধা ও দায়িত্বশীলতা দিয়ে অন্যান্যদের চেয়ে বেশি এগিয়ে থাকবে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর অফিস ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
২০১৫ সাল থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর উদ্যোগে এই মেলা আয়োজন করা হচ্ছে। এই আয়োজনের সহযোগিতায় আছে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং এনজিও বিষয়ক ব্যুরো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো এর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান এবং সিএসআইডি এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিসি এর প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. গোলাম সারওয়ার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসি এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, শারীরিক প্রতিবন্ধকতা ও বিশেষভাবে সক্ষমদের মধ্যে বৈষম্য দূর করতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের দেশের কোন প্রতিবন্ধী ছেলে মেয়েরা ঘরে বসে থাকবে না। তারা পরিবার বা দেশের বোঝা হবে না। প্রতিবন্ধীদের একটু সহযোগিতা এবং সুযোগ দিলে তারা দেশের সম্পদ হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার নেতৃত্ব দিবে।
প্রতিবন্ধীদের জন্য উদ্যোক্তা মেলার আয়োজন করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য শুধু চাকরির মেলা নয়, প্রতিবন্ধীরা উদ্যোক্তা হয়ে আরও হাজার হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করবে। ঘরে বসেই যেনো প্রতিবন্ধীরা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নিতে পারেন সেজন্য “এম্পোরিয়া (বসঢ়ড়ৎরধ.নপপ.মড়া.নফ)” পোর্টাল ব্যবহারে আহ্বান জানান তিনি। একই সময়ে তিনি এনজিওগুলোতেও যেনো প্রতিবন্ধীদের চাকরি দেয়া হয় সেজন্য এনজিও ব্যুরোর মহাপরিচালককে অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৫০   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
ফ্যামিলি কার্ড নিয়ে কবে থেকে ও কেন কাজ শুরু করেছেন জানালেন প্রধানমন্ত্রী
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন কঠিন হবে না : সংসদ সদস্যরা
শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী
যৌক্তিক ও গঠনমূলক উপায়ে কার্যকর বিরোধীদল হবে জামায়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ