আমার এলাকায় আর দুই নাম্বারি চলবে না: ব্যারিস্টার সুমন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমার এলাকায় আর দুই নাম্বারি চলবে না: ব্যারিস্টার সুমন
রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪



আমার এলাকায় আর দুই নাম্বারি চলবে না: ব্যারিস্টার সুমন

সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, আমারে এমপি না ডাইক্কা সুমন ব্যারিস্টার ডাকবা। তোমাদের যাদের বাবা-মা নাই তাদের বাবা মায়ের দায়িত্ব নিবে সুমন ব্যারিস্টার। আমার ছেলে-মেয়ের জন্য যতটুকু কষ্ট করব। তোমাদের জন্যও ততটুকু কষ্ট করব, তোমরা যাতে বড় হতে পারো। আমার এলাকায় আর দুই নাম্বারি চলবে না। এমপি যদি দুর্নীতি করে তবে তারেও জেলে দিবা তোমরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লাল চান্দ চা বাগানের হতদরিদ্র অসহায় চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিনামূল্যে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি বলেছিলাম আপনারা আমার জন্য শুধু একদিন ৭ ঘণ্টা ভোটকেন্দ্রে থাকবেন, আমি আগামী পাঁচ বছর আপনাদের পাহারাদার হয়ে থাকব। আমি নিজেকে এমপি মনে করি না, আমি মনে করি আমি আপনাদের শ্রমিক; জনগণের শ্রমিক। যদি আপনাদের সেবা না করতে পারি এমপি পদ ছেড়ে দেব।’

তিনি আরও বলেন, ‘আগে মন্ত্রী, এমপি, চেয়ারম্যানরা ত্রাণের চাল চুরি করতো, গম চুরি করতো, কিন্তু এখন আর এসব হবে না। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি কেউ দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। একজন চা শ্রমিকও না খেয়ে থাকবে না। প্রয়োজন হলে আমি আমার খাবার দিয়ে দেব।’

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সার্বিক তত্ত্বাবধানে ২০০০ শ্রমিকদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর, শানখলা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:২৬:১০   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জমি বিরোধে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের
থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নজরুল জাগরণের কবি : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ