আজ পহেলা ফাল্গুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ পহেলা ফাল্গুন
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪



আজ পহেলা ফাল্গুন

আজ পহেলা ফাল্গুন। ১৪৩০। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বসন্ত মানে পূর্ণতা, নতুন প্রাণের কলরব। এ বসন্তবরণে রাজধানী ঢাকাসহ সারা দেশেই আজ রয়েছে নানা আয়োজন। তবে বসন্তের ছোঁয়া যে আগেভাগেই লেগেছে নগরে। গতকাল দিনভর শাহবাগের ফুলের দোকানগুলো ভিড় লেগেই ছিল। বর্ণিল পোশাকে ও সাজে বসন্তকে আমন্ত্রণ জানায় কিশোর-কিশোরী আর নানা বয়সের মানুষ।

এদিকে আজ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বটতলা হয়ে উঠবে যেন এক টুকরো বাংলাদেশ। ধ্রুপদি নৃত্য, সংগীতসহ এখানে থাকছে নানা আয়োজন। এছাড়া পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, টিএসসি, ধানমন্ডির রবীন্দ্র সরোবরসহ রাজধানীর বিভিন্ন জায়গায় থাকছে বর্ণিল আয়োজন। এসব অনুষ্ঠানে নারীদের খোঁপায় ও হাতে রঙিন ফুল আর নানা রাঙা শাড়ি এবং ছেলেদের গায়ে বসন্তের পাঞ্জাবি শোভা পাবে।

বসন্তকে বিখ্যাত করেছেন আসলে কবিরা। নীরদ সি চৌধুরী বলেছিলেন, ‌বাঙালি আসলে প্রেম করতে জানত না, তাদের প্রেমের জায়গাজুড়ে ছিল শরীর, বাঙালিকে রোমান্টিকতা শিখিয়েছেন বঙ্কিমচন্দ্র। বাঙালি জীবনে বসন্তের কোনো ভূমিকা থাকার কোনো কারণ নেই, বাঙালিকে বসন্ত চিনিয়েছেন দেশ-বিদেশের কবি-সাহিত্যিকরা। এর মধ্যে সংস্কৃত কবিরা আছেন, বিলেতি কবিরা আছেন এবং আছেন বাঙালি কবিরা। বসন্ত বাংলা নববর্ষের শেষ ঋতু।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:০৩   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ