স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪



স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পুলিশ ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক সমাজ নিজ নিজ কাজে একে অপরের পরিপূরক। পুলিশ ও সাংবাদিক যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে রাষ্ট্রের কল্যাণ হবে, দেশ ও সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে, অন্যায়-অনাচার দূর হবে ও সাম্য প্রতিষ্ঠা হবে।
ডিএমপি কমিশনার আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে সৃজনশীল লেখক-সাংবাদিক কবি মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, মিজান মালিক শুধু একজন সাংবাদিকই নন, একজন বহুমাত্রিক ও বহুগুণে গুণান্বিত মানুষ। তিনি সৃজনশীল লেখক, কবি ও গীতিকার। আমি তার নতুন গ্রন্থের বহুল প্রচার কামনা করছি।
হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন। বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে একটি বিস্ময়। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে এবং সারা বিশ্ব এক সময় বাংলাদেশকে অনুসরণ করবে।
রমজানে দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের ভোক্তা অধিকার অধিদপ্তরসহ একাধিক সংস্থা কাজ করছে। ডিএমপির পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। কোন কুচক্রি মহল যেন সিন্ডিকেট করতে না পারে সেজন্য অন্যান্য সংস্থার সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একসাথে কাজ করছে। এছাড়াও রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখতে রমজান শুরুর আগেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোবাইল কোর্ট পরিচালনা শুরু করবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে বইটির ২০ কপি সংগ্রহ করেন ডিএমপি কমিশনার। অমর একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনীর ৪৬৩, ৪৬৪ এবং ৪৬৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
বইয়ের লেখক মিজান মালিক বলেন, একটি উপন্যাসের ভেতরে যেমন অনেকগুলা চরিত্র থাকে, একজন লেখকের ভেতরে তেমন অনেকগুলো মনন থাকে। আপনি যা লেখেন সেটা কখনো আপোষ করতে পারেন না। সব সময় নিজের বিশ্বাস থেকে লিখতে হয়। একজন লেখককে অনেক কষ্ট অনেক শ্রম এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক আনজীর লিটন, ক্র্যাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর মধুসূদন মন্ডল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাসস’র ডেপুটি চীফ রিপোর্টার সৈয়দ শুক্কুর আলী শুভ, ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রাবন প্রকাশনীর মালিক রবিন আহসান। বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩২:০৭   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ