টেলিটকের কাছে পাওনা ৫ হাজার ৩শ’ কোটি টাকা আদায়ে বিটিআরসি’কে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর নির্দেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » টেলিটকের কাছে পাওনা ৫ হাজার ৩শ’ কোটি টাকা আদায়ে বিটিআরসি’কে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর নির্দেশ
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪



টেলিটকের কাছে পাওনা ৫ হাজার ৩শ’ কোটি টাকা আদায়ে বিটিআরসি’কে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর নির্দেশ

তরঙ্গ বরাদ্দ বাবদ টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)’র পাওনা রয়েছে ৫ হাজার ৩শ’ কোটি টাকা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই পাওনা আদায়ের জন্য বিটিআরসি’কে নির্দেশ দিয়েছেন ।
তিনি আজ বুধবার বিটিআরসি’তে আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসি’র প্রস্তুতি বিষয়ক এক পর্যালোচনা বৈঠকে এ নির্দেশ প্রদান করেন। এই বৈঠকে, টেলিটকের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ বিটিআরসি’র বকেয়া পাওনা সম্পর্কে অবহিত করা হলে প্রতিমন্ত্রী এই নির্দেশনা দেন।
এ সময় পলক, টেলিটককে মানুষের আশা-আকাক্সক্ষার উপযোগী করে গড়ে তুলতে এ সংস্থার নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সাথে একটিভ শেয়ার কার্যকর করারও নির্দেশনা প্রদান করেন। এতে বিরাট অংকের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন।
বিটিআরসি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ, কমিশনার ও মহাপরিচালকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে, স্মার্ট উপস্থাপনার মাধ্যমে বিটিআরসি’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৪৮   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ