‘স্মার্ট বাংলাদেশ রান’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘স্মার্ট বাংলাদেশ রান’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪



‘স্মার্ট বাংলাদেশ রান’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘স্টেপ ইনটু দ্য ফিউচার: রান ফর মিশন ২০৪১’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ রান ২০২৪’ প্রতিযোগিতা।
সুস্থ-সবল নাগরিক তৈরিসহ স্মার্ট জাতি গড়ে তোলা ও মানুষের মধ্যে স্মার্ট বাংলাদেশের ভিশন-২০৪১ নিয়ে সচেতনতা ও উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এছাড়া অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো: সামসুল হক উপস্থিত ছিলেন।
এটুআই ও আইসিটি বিভাগের আয়োজনে রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারের সামনের অংশ হতে এ প্রতিযোগিতা শুরু হয়ে পুরো হাতিরঝিল ৭ দশমিক ৫ কি মি ঘুরে এম্ফিথিয়েটারে এসে শেষ হয়। প্রতিযোগিতায় নারী, পুরুষ, বয়স পঞ্চাশোর্ধ্ব ও প্রতিবন্ধী ব্যক্তি এ চার বিভাগে সব মিলিয়ে ২ হাজার ৪১ জন অপেশাদার দৌড়বিদ অংশ নেন। ৭ দশমিক ৫ কিমি ক্যাটাগরিতে আলাদা আলাদা ইভেন্টে নারী-পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সের দৌড়বিদরা প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়া, ১ কিমি ক্যাটাগরিতে দৌড়ান প্রতিবন্ধী দৌড়বিদরা। চিপ টাইমিং সিস্টেমে ইভেন্টের বিজয়ী নির্ধারণ করা হয়।
চার বিভাগে সব মিলিয়ে ১৯ জন বিজয়ীকে আর্থিক পুরস্কার, সনদপত্র ও মেডেল প্রদান করা হয়। এছাড়া সকল দৌড়বিদদের রেস জার্সি ও মেডেল প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৩৪:৩১   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই স্মৃতি স্তম্ভে আগুন; পরিদর্শনে জেলা প্রশাসক ও শহীদ পরিবারের সদস্যরা
বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা
বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন
সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প
জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি জাতীয় নীতি জরুরি: ম. তামিম
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
প্রকল্প বাস্তবায়নে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে নতুন কাঠামো: সাকি
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮
যুগে যুগে পরাজিত শক্তি আত্মসমর্পণ করে, দালালরা ফের সক্রিয় হয়: মঞ্জু
একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ