মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪



মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জার্মানির মিউনিখে শুরু হওয়া নিরাপত্তা সম্মেলনে (এমএসসি-২০২৪)-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকালে হোটেল বেয়েরিশার হফের কনফারেন্স হলে কনফারেন্স চেয়ারের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য উপস্থাপনকালে যোগদান করেন তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলন তথা এমএসসি-২০২৪ আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এটি বরাবরের মতো এবারও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর ওপর উচ্চ-পর্যায়ের বিতর্কের এক অনন্য সুযোগ এনে দিয়েছে। ১৯৬৩ সালের শরতে প্রতিষ্ঠিত এমএসসি পরবর্তী প্রধান সম্মেলন পর্যন্ত এবং সম্মেলন চলাকালে এর ৬০তম বার্ষিকী উদযাপন করবে।

ইওয়াল্ড ফন ক্লিস্টের দ্বারা এটি প্রতিষ্ঠার ছয় দশক পর এমএসসি এবারও সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আলোচনার জন্য বিশ্বের জ্যেষ্ঠ সিদ্ধান্ত গ্রহণকারী এবং চিন্তা-নায়কদের একত্রিত করছে।

সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিন দিনের সরকারি সফরে মিউনিখ পৌঁছেন।

সম্মেলনে যোগদানের আগে আজ হোটেল বেয়েরিশার হফে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

এর আগে উইমেন পলিটিক্যাল লিডারস (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আবাসভবনের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩২:১৯   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
বাংলাদেশে টেকসই মৎস্য চাষ উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার নেদারল্যান্ডসের
বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করল কালকিনির আসফিয়া
ফটিকছড়িতে এবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক
হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
‘হিপস ডোন্ট লাই’ গানে মাতল নিউইয়র্ক
নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ