ঢাকায় কমনওয়েলথ কারাতের সফল আয়োজনের আশাবাদ যুব ও ক্রীড়া মন্ত্রীর

প্রথম পাতা » খেলাধুলা » ঢাকায় কমনওয়েলথ কারাতের সফল আয়োজনের আশাবাদ যুব ও ক্রীড়া মন্ত্রীর
রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪



ঢাকায় কমনওয়েলথ কারাতের সফল আয়োজনের আশাবাদ যুব ও ক্রীড়া মন্ত্রীর

আগামী ২৫-২৯ সেপ্টেম্বর ২০২৪ কমনওয়েলথ কারাতে প্রতিযোগিতার আসর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান ও কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সানি পিল্লাই। যুব ও ক্রীড়া মন্ত্রী কমনওয়েলথ ফেডারেশনের সভাপতিকে জানান, বাংলাদেশ অত্যন্ত সফলভাবে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে চলেছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপও ঢাকা অত্যন্ত সফলভাবেই আয়োজন করবে।

আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সানি পিল্লাই। এ সময় কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে কারাতে খেলার উন্নয়ন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, কারাতে অত্যন্ত জনপ্রিয় একটি গ্লোবাল স্পোর্ট। বাংলাদেশেও দিন দিন খেলাটি জনপ্রিয় হয়ে উঠছে। সরকার কারাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৫-২৯ সেপ্টেম্বর ২০২৪ কমনওয়েলথ কারাতে প্রতিযোগিতার আসর ঢাকায় অনুষ্ঠিত হবে।

এ আসর আয়োজনে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়ে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি বলেন, বাংলাদেশ ক্রিকেট, ফুটবল, কারাতেসহ সকল খেলায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া মন্ত্রীর সফল নেতৃত্বে বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে আরো এগিয়ে যাবে। এ সময় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রীকে লিডার অভ্‌ ক্রিকেট হিসেবে আখ্যায়িত করে বলেন, বিসিবি সভাপতি হিসেবে বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী ক্রিকেটকে বিশ্ব ক্রীড়াঙ্গনে এক শক্তিশালী অবস্থানে উন্নীত করতে সমর্থ হয়েছেন।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৪:৪০   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার
এস্তুপিনানের গোলে ডার্বি জিতল মিলান
একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল
কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
ইয়ামাল-জাদুতে রিয়ালের সঙ্গে ব্যবধান আরো বাড়াল বার্সেলোনা
যুদ্ধের দামামার মাঝেই ইউরোপে শীতকালীন প্যারা অলিম্পিক
রোমাঞ্চকর জয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ