বিএনপির রাজনীতি নেতৃত্ব সংকটে ঘুরপাক খাচ্ছে : হানিফ

প্রথম পাতা » খুলনা » বিএনপির রাজনীতি নেতৃত্ব সংকটে ঘুরপাক খাচ্ছে : হানিফ
রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪



বিএনপির রাজনীতি নেতৃত্ব সংকটে ঘুরপাক খাচ্ছে : হানিফ

দ্রব্যমুল্য বৃদ্ধি নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির রাজনীতি নেতৃত্ব সংকটে ঘুরপাক খাচ্ছে।
তিনি বলেন, ‘এ মুহূর্তে বিএনপি’র রাজনীতি নেতৃত্ব সংকটে ঘুরপাক খাচ্ছে। সন্ত্রাস, হত্যা, নাশকতা দিয়ে রাজনীতি করা যায় না। বিএনপির ভবিষ্যত কী হবে সেটা সময় বলে দেবে।’
হানিফ আজ রোববার সকালে কুষ্টিয়া সরকারি কলেজে একুশে বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র এখন নেতৃত্ব সংকটে রয়েছে এবং ভুল রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। রাজনীতির মধ্যে সন্ত্রাস-হত্যা, নাশকতার মতো কর্মকান্ড রাজনীতির অংশ হিসাবে বিবেচিত হয় না। এগুলো জঙ্গী সংগঠনের কর্মকান্ড।
তিনি বলেন, বিএনপি গত ১৫ বছর ধরে বাসে-ট্রেনে আগুন দিয়ে যে সব সরকারি সম্পদ ধ্বংস করেছে, সাধারন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, এই সব হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে বিএনপি থাকলে সাধারণ মানুষের কাছে বিএনপি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবে। এ ধরনের কর্মকান্ড করে কেউ কখনো টিকতে পারেনি, বিএনপিও পারবে না।
হানিফ বলেন, বিএনপি সম্প্রতিকালে যেসব কর্মকান্ড করেছে তার দায়ভার দলের সিনিয়র নেতাদের নিতে হবে। কারন তাদের নির্দেশ ছাড়া তোকর্মীরা এই কাজ করতে পারে না।
উদ্বোধন অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, প্রফেসর ডা: মুসনানজিদসহ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সরকারী কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৪৬   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ