রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪



রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ১০ হাজার ১৮২ পিস ইয়াবা, ৩২ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৪ গ্রাম হেরোইন, ৯০ বোতল ফেনসিডিল, ১০ লিটার দেশি মদ ও ৫টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২১:৫১   ৩৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার
রূপগঞ্জে ৬৪২ বোতল ফেয়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে স্পীকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
আলফাডাঙ্গায় যুব দিবসে ৪ উদ্যোক্তার হাতে ৪ লাখ টাকার ঋণ, নানা আয়োজনে উদযাপন
সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ