রমজানে মানবিকতা নিয়ে ব্যবসা করার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » রমজানে মানবিকতা নিয়ে ব্যবসা করার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪



রমজানে মানবিকতা নিয়ে ব্যবসা করার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর

পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের মানবিকতা নিয়ে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, ভোক্তা অধিকার সমিতির প্রতিনিধি ছাড়া কোনো অভিযান পরিচালনা করবে না। সরকার রমজান মাসে পণ্যের সরবরাহ ঠিক রাখতে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভা কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে পণ্য পায়। কোনো মিল কিংবা পণ্য আমদানিকারক ইচ্ছাকৃতভাবে পণ্য সরবরাহ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অসাধু ব্যবসায়ীদের কারণে যেন অন্যদের কষ্ট না হয়।

সদ সদস্য সোলায়মান সেলিম (ঢাকা-৭), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মো. বশিরউদ্দিন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা প্রমুখ।

মতবিনিময়কালে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ব্যবসা সংক্রান্ত সমস্যা তুলে ধরলে বাণিজ্য প্রতিমন্ত্রী তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু মৌলভীবাজারে সরেজমিনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৫৩   ২৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ