দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩৪১৮ জন : প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩৪১৮ জন : প্রাণিসম্পদ মন্ত্রী
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪



দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩৪১৮ জন : প্রাণিসম্পদ মন্ত্রী

সারাদেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৪১৮ জন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, উপকূলীয় এলাকার জেলেসহ সারাদেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৪১৮ জন। এর মধ্যে ১৪ লাখ ২০ আইডি কার্ড প্রদান করা হয়েছে।

গাইবান্ধা-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আবদুর রহমান বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, মহাখালী থেকে গবাদিপশু ও হাঁস-মুরগির ১৫টি মারাত্মক সংক্রামক রোগের ১৭ ধরনের টিকা উৎপাদন করা হয়ে থাকে। এ সব টিকা প্রান্তিক খামারিদের মাঝে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়। সরকার টিকার সহজলভ্যতা অর্জনে ২০২২-২৩ অর্থবছরে ৩২ কোটি ৮৬ লাখ ৭৪ হাজার ডোজ গবাদিপশু ও হাঁস-মুরগির টিকা উৎপাদন করে বিশেষ করে প্রান্তিক খামারিদের মাঝে বিতরণ করেছে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫২   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ