সব ধর্মের মানুষ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সব ধর্মের মানুষ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : পরিবেশমন্ত্রী
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪



সব ধর্মের মানুষ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সকল ধর্ম ও বর্ণের মানুষ একত্রে মিলেমিশে কাজ করেই দেশকে এগিয়ে নিতে হবে। প্রগতিশীল, কল্যাণময় বাংলাদেশ গড়তে মেধার বিকাশ ঘটাতে সহায়তা করতে হবে। ধর্মের ভিত্তিতে নয়; জ্ঞান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ বিহার মিলনায়তনে অতীশ দীপংকর, বিশুদ্ধানন্দ, শুদ্ধানন্দ এবং পণ্ডিত বনরত্ন শান্তি স্বর্ণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, এই পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা বৌদ্ধধর্ম ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের কাজ অন্যদের অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের শান্তি ও সম্প্রীতিতে পূর্ণ জীবনযাপন নিশ্চিতে কাজ করছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল; ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো।

ভারতের নগাওয়াং তেনজিং গিয়াতসো, বাংলাদেশের ড. প্রণব কুমার বড়ুয়া, সিঙ্গাপুরের পিটার কোহ এর পক্ষে জাকির হোসেন খান এবং বাংলাদেশের হাজী মোশারফ আলী ফাউন্ডেশন যথাক্রমে অতীশ দীপংকর, বিশুদ্ধানন্দ, শুদ্ধানন্দ এবং পণ্ডিত বনরত্ন শান্তি স্বর্ণ পুরস্কার পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় সম্মানিত হয়েছেন।

অনুষ্ঠানের পর পরিবেশমন্ত্রী বৌদ্ধ মন্দিরে ধর্মরাজিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:২১   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ