জামালপুরে গৃহবধূর আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে গৃহবধূর আত্মহত্যা
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪



জামালপুরে গৃহবধূর আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়িতে নিজগৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক সন্তানের জননী মেহেরীন(১৯) নামে এক গৃহবধূ। এ ঘটনা মহাদান ইউনিয়নের নলদাইর গ্রামে ঘটেছে। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়,শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) সকালে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর পশ্চিম পাড়া গ্রামের মুসল্লী বাড়ী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের ব্যাপারে পুলিশ জানায়, সে এক সন্তানের জননী এবং নলদাইর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে দুলাল মিয়ার স্ত্রী। তার তিন বছর পূর্বে প্রেম গঠিত সম্পর্কে দুলাল মিয়ার সাথে বিবাহ হয়। পরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সন্তানের বয়স এক বছর। নিহতের স্বামী দুলাল মিয়া একজন বাসের হেল্পার।

এদিকে স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে মেহরিনকে সন্তানের কাপড় ধোয়ার পর কেউ আর দেখতে পায় না। পরে তাকে খুঁজতে তার ঘরে গিয়ে দেখেন সে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ঝুঁলে আছে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং মেহরিনকে ধর্নার সাথে ঝুঁলন্ত অবস্থায় দেখতে পায়।

এসময় গ্রাম পুলিশ সরিষাবাড়ী থানা পুলিশকে সংবাদটি অবগত করে। পরে সরিষাবাড়ী থানার উপ পরিদর্শক শিব্বির আহমেদ ও হুমায়ূন কবির ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং সুরতহাল করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৫৩   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার
সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ