রমজানে দ্রব্যমূল্যে কারসাজি করলেই গণধোলাই: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রমজানে দ্রব্যমূল্যে কারসাজি করলেই গণধোলাই: প্রাণিসম্পদ মন্ত্রী
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪



রমজানে দ্রব্যমূল্যে কারসাজি করলেই গণধোলাই: প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, রমজানে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য নিয়ে কোনো কারসাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাদের গণধোলাই দেওয়া হবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে মধুমতি নদীর তীর সংরক্ষণ বাধ ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, কয়েকদিন পরেই রমজান শুরু হচ্ছে। রোজার সময় সাধারণ মানুষ যাতে নিত্যপণ্য সঠিক দামে কিনতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বরকতময় ও রহমতের মাস রমজান মাস। সুতরাং ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও প্রতিটি মানুষের উচিত হবে সবাই যেন স্বাচ্ছন্দ্যে ইবাদত বন্দেগী করতে পারে সেজন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যার যার জায়গা থেকে ভূমিকা রাখবে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যেই কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। রমজান শুরু হওয়ার একদিন আগে থেকেই সেই কাজটি শুরু করা হবে। ২৫টি জায়গায় ন্যায্যমূল্যে বিভিন্ন পণ্য বিক্রি করা হবে। সেখানে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে গরুর মাংস ৬শ টাকা, খাসির মাংস ৯শ টাকা এবং দুধের কেজি ৮০ টাকা।

মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অসাধু ব্যবসায়ীরা বাজারের দ্রব্যমূল্যের কোনো কারসাজি করলেই প্রয়োজনে তাদের গণধোলাই দেওয়া হবে।

এদিন মন্ত্রী আব্দুর রহমান ড্রেজিং প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ১৫০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর ৩ কিলোমিটার ড্রেজিং এবং তিন কিলোমিটার নদী তীর সংরক্ষণ বাস্তবায়ন কাজের ফলক উন্মোচন করেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, ইউএনও মামুনুল হক, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:০১:২৫   ৩৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
নিত্যপণ্য আমদানিতে শতাধিক বিনিয়োগকারী যুক্ত করতে টিসিবির মাধ্যমে পিপিপি উদ্যোগ
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ