বিয়ের আগেই মা হতে চান অভিনেত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ের আগেই মা হতে চান অভিনেত্রী
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪



বিয়ের আগেই মা হতে চান অভিনেত্রী

ভারতের অভিনেত্রী ও মডেল শোভিতা ধুলিপালা খুব অল্পদিনেই জনপ্রিয় হয়ে উঠেছেন। দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা প্রভুর সাবেক স্বামীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন রয়েছে।

শোনা যায়, সামান্থা প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর চৈতন্যের জীবনে আসেন শোভিতা। সবসময়ই বলা হয় এই দুজনের মধ্যে প্রেম চলছে। তবে শোভিতা বা নাগা চৈতন্য কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু ঘোষণা করেননি।

নিজের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও, মা হতে চান শোভিতা। সম্প্রতি এক সাক্ষাত্কারে এই বিবৃতি দিয়ে সকলের ভ্রু কুঁচকে দিয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, তিনি মাতৃত্বের অভিজ্ঞতা নিতে চান। তিনি বলেছেন যে, তার জীবনে মা হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তার বক্তব্যে সবাই অবাক।

যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি জীবন থেকে কী চান, তিনি উত্তর দিয়েছিলেন, মাতৃত্বের অভিজ্ঞতা পেতে চান। শোভিতা আরও বলেন, যে মুহূর্তে আমি মা হব তা আমার জন্য সুন্দর হবে।

শোভিতা কবে বিয়ে করবেন এবং মাতৃত্বের সেই মুহূর্তটি কখন তার জীবনে আসবে তা দেখার অপেক্ষায় রয়েছে অনুরাগীরা।

শোভিতা ফেমিনা মিস ইন্ডিয়া দক্ষিণ ২০১৩-এর যৌথ বিজয়ী হয়ে ফেমিনা মিস ইন্ডিয়ার এক আঞ্চলিক প্রতিযোগী হিসেবে ফেমিনা মিস ইন্ডিয়ার ৫০তম বছরের শীর্ষ ২৩-এ সরাসরি প্রবেশাধিকার লাভ করেন। তিনি মিস স্টাইলিশ হেয়ার, মিস অ্যাডভেঞ্চারাস, মিস ফ্যাশন আইকন, মিস ট্যালেন্ট এবং মিস ডিজিটাল ডিভার মতো খেতাব জয় করেছেন। পরবর্তীকালে, তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩ প্রতিযোগিতার বিজয়ী নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৫৯   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ
২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
নেত্রকোণায় ২০০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুরে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড বিষয়ক কর্মশালা শুরু
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক
আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ