নাটোরে বাজার পরিস্থিতি সহনীয় ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে বাজার পরিস্থিতি সহনীয় ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪



নাটোরে বাজার পরিস্থিতি সহনীয় ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

বাজার পরিস্থিতি সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় অনিমা চৌধুরী মিলনায়তনে যৌথভাবে এ সভা আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ।
সভায় বক্তারা বলেন, রমজান মাস সমাগত প্রায়। এ সময় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করে। বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সরকারের সকল দপ্তর সমন্বিতভাবে দায়িত্ব পালন করে যাবে। জনস্বাস্থ্য বিবেচনায় নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন কার্যক্রম নিশ্চিত করা হচ্ছে। এ লক্ষ্য অর্জনে জনসচেতনতা সৃষ্টি করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
কনজুমারস এসোসিয়েশন অব নাটোর (ক্যাব) এর সভাপতি শামীমা লাইজু নীলা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, নাটোর পৌরসভার কাউন্সিলর কহিনুর বেগম পান্না, নাটোর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খন্দকার এনামুর রহমান চিনু, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র এবং অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৬:০৮:০১   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ