জামালপুরে ভুয়া সিম ও বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ভুয়া সিম ও বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ২
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬



জামালপুরে ভুয়া সিম ও বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ২

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ভুয়া ও ‘ঘোস্ট’ সিম সংগ্রহ, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) অ্যাকাউন্ট খুলতে বায়োমেট্রিক জালিয়াতি এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-২।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জামালপুর সদর উপজেলার ফুলবাড়ীয়া, দড়িপাড়া এলাকার মো. আকাশ মিয়া (৩০) এবং মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকার মো. রিপন মিয়া (২৯)।

​ডিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন মোবাইল অপারেটরের ভুয়া ও ‘ঘোস্ট’ সিম অবৈধভাবে সংগ্রহ করে আসছিল। এসব সিম ব্যবহার করে তারা ‘নগদ’ ও ‘বিকাশ’-এর মতো মোবাইল আর্থিক সেবার অ্যাকাউন্ট খোলার পাশাপাশি একাধিক ভুয়া আইডি ও ই-মেইল দিয়ে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন।

​অভিযানকালে পুলিশ তাঁদের কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের ২৫টি সিম কার্ড এবং দুটি টাচস্ক্রিন মোবাইল ফোন উদ্ধার করে। জব্দকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২:২০:২২   ১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী
শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার
আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে কয়েক দিনের উৎসব হবে : সংস্কৃতিমন্ত্রী
সানায়ে তাকাইচি-তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে : অতিরিক্ত প্রেস সচিব
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি
জামালপুরে ভুয়া সিম ও বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ২
সদরপুরে পরিমাপে কম তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ