চনপাড়ার ৩ যুবক কুমিল্লায় আটক, অর্ধ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » চনপাড়ার ৩ যুবক কুমিল্লায় আটক, অর্ধ কোটি টাকার ইয়াবা উদ্ধার
শুক্রবার, ১ মার্চ ২০২৪



চনপাড়ার ৩ যুবক কুমিল্লায় আটক, অর্ধ কোটি টাকার ইয়াবা উদ্ধার

রূপগঞ্জের আলোচিত চনপাড়ার ৩ যুবককে কুমিল্লা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। বুধবার দাউদকান্দি ব্রিজ টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ১৫ হাজার ৫৯০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, রূপগঞ্জ পূর্বগ্রাম চনপাড়ার আবু সাইদের ছেলে মিল্লাদ হোসেন (২৫), রূপগঞ্জ পূর্বগ্রাম চনপাড়ার রূপগঞ্জ মৃত সামাদ ব্যাপারীর ছেলে গাড়ীর চালক মো. লিটন (৪৬) ও রূপগঞ্জ পূর্বগ্রাম চনপাড়ার মো. আমনউল্লাহ’র ছেলে মো. ইমন (১৯)।

র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। আসামীরা পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান, দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে। এছাড়াও আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পৃথক পৃথক মামলা রয়েছে।

তিনি আরও জানায়, তাদের জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে, আইনের আওতায় আনার জন্য এবং মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ আভিযানিক কার্যক্রম অব্যহত থাকবে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য কুমিল্লার দাউদকান্দি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৪০   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী
নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদ মন্ত্রী
উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম রাজশাহী : ভূমিমন্ত্রী
নজরুল মেলা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে : খাদ্য প্রতিমন্ত্রী
নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল
মাদক ও বাল্যবিবাহ নিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ফরিদপুরে কামারদের বেচাকেনা কম, হতাশায় সময় কাটছে
সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ