ঘুমন্ত অবস্থায় নারীকে কুপিয়ে হত্যা, আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘুমন্ত অবস্থায় নারীকে কুপিয়ে হত্যা, আটক ২
শুক্রবার, ১ মার্চ ২০২৪



ঘুমন্ত অবস্থায় নারীকে কুপিয়ে হত্যা, আটক ২

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়িতে দিপালি রানী নামে এক নারীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় নিহতের স্বামীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার লেজারার্স আবাসিক এলাকায় কাউসারের ভাড়াটিয়া বাড়িতে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় ঘটে। নিহত দিপালি রানী দাসের (৪২) বাড়ি মুন্সিগঞ্জে। তিনি পরিবার নিয়ে ভাড়াবাড়িতে থেকে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকালে নিহতের মেয়ে পলি ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে শ্যামাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় আহত শ্যামা তার মেয়ে পলি রানীর কাছে ঘটনা উল্লেখ্য করে।

নিহতের মেয়ে পলি রানী জানান, প্রায়ই দীপালির সাথে পাশের ভাড়াটিয়া ফরিদার ঝগড়া হয়। বুধবারও রান্না করা নিয়ে ফরিদার সঙ্গে নিহতের ঝগড়া হয়। রাতে নিহতের মেয়েরা ঘরের দরজা খোলা দেখেেই তাদের আত্মীয় গায়ে হলুদ অনুষ্ঠানে যায়।

এসময় ফরিদা তার ঘরে স্পিকারে সাউন্ড দিয়ে গান বাজিয়ে পরে তাদের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে দিপালিকে কুপিয়ে হত্যা করে। এসময় দিপালীর স্বামীকেও ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়।

নিহতের আরেক মেয়ে মলি রানী বলেন, আমার মা অন্যের বাড়িতে গৃহতকর্মীর কাজ করে আর বাবা মুচি তাই সময় মতো ভাড়া দিতে না পাড়ায় এরে আগে একাধিকবার ঘরভাড়ার টাকা নিয়ে তার সঙ্গে ঝগড়া হয়েছে। ঝগড়ার জেরেই দিপালিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার মেয়ে।

এদিকে সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (বন্দর) শেখ বিল্লাল হোসেন। তিনি বলেন, এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার ফরিদা বেগম ও তার ছেলে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে।

পাশাপাশি হত্যার মূল রহস্য উদঘাটনসহ হত্যার ঘটনার তদন্ত চলছে। শুধু মাত্র ঝগড়ার জেরে হত্যা নাকি অন্য কোন কারণ আছে, বা অন্য কেউ ঘটনা ঘটিয়েছে কি না সেসব বিষয়ে তদন্ত করছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৮   ৪৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ