বিয়ে করেছেন সংগীতশিল্পী মিলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ে করেছেন সংগীতশিল্পী মিলন
শনিবার, ২ মার্চ ২০২৪



বিয়ে করেছেন সংগীতশিল্পী মিলন

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মিলন বিয়ে করেছেন। বৃস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিয়ের বিষয়টি গায়ক নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে মিলন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৯ ফেব্রুয়ারি ২০২৪) আমি ও আমার স্ত্রী মেহেরিমা দীপ্তি আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করিলাম। সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

এ শিল্পী ‘সখী ভালোবাসা কারে কয়’ গানটি দিয়ে শুরু করে এরপর ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কতো যে ভালোবাসি’, ‘বাঁচবো বলো কীভাবে’, ‘ডানাকাটা পরী’সহ একাধিক দর্শকপ্রিয় গান উপহার দিয়েছেন। গানের পাশাপাশি মোহাম্মদ মিলন সুর করেও বেশ প্রশংসা কুড়িয়েছে।

বর্তমানে প্লেব্যাক, নতুন নতুন গানে কণ্ঠ দেয়া এবং সুর করা নিয়েই ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী মুহম্মদ মিলন।

বাংলাদেশ সময়: ১০:৪৮:৩৮   ৬৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ