শাহ আমানতে ১২০০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » শাহ আমানতে ১২০০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক
শনিবার, ২ মার্চ ২০২৪



শাহ আমানতে ১২০০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে সারজা থেকে আসা একটি ফ্লাইট থেকে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ মোহাম্মদ শফিউল ইসলাম এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগ।

শনিবার (২ মার্চ) সকালে তল্লাশি চালিয়ে ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে G9-526 বিমানটি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা যৌথ অভিযানে একটি হাই প্রেশার ওয়াটার পাম্পের ভিতর থেকে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে।

এ সময় আটক করা হয় মোহাম্মদ শফিউল ইসলাম নামে একযাত্রীকে। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া এলাকায়।

বাংলাদেশ সময়: ১০:৪৪:৫৫   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ