উইমেন স্পীকার্স সামিটে যোগদানের জন্য স্পীকারের ঢাকা ত্যাগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » উইমেন স্পীকার্স সামিটে যোগদানের জন্য স্পীকারের ঢাকা ত্যাগ
বুধবার, ৬ মার্চ ২০২৪



উইমেন স্পীকার্স সামিটে যোগদানের জন্য স্পীকারের ঢাকা ত্যাগ

ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলির উদ্যোগে উইমেন স্পিকার্স সামিটে যোগ দিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ (৬ মার্চ) থেকে শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে গতকাল মঙ্গলবার রাত ১টায় ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়ে যান তিনি।

দুই দিনব্যাপী এই সম্মেলনে স্পিকারের সফরসঙ্গী হয়েছেন তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন (নিজ খরচে)।

এ ছাড়াও স্পিকারের সফরসঙ্গী হিসেবে আছেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট অ্যাট আর্মস সাব্বির আহমেদ খান।

ফ্রান্স সফর শেষে স্পিকার ও তার সফরসঙ্গীরা আগামী ১০-১২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনেও অংশ নেবেন।

সফর শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও তার সফরসঙ্গীরা আগামী ১৫ মার্চ দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৮:০৮   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপন করতে চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ