শিক্ষাসহ মৌলিক অধিকারে খিলগাঁও-সবুজবাগ হবে স্বয়ংসম্পূর্ণ একটি এলাকা : সাবের হোসেন চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষাসহ মৌলিক অধিকারে খিলগাঁও-সবুজবাগ হবে স্বয়ংসম্পূর্ণ একটি এলাকা : সাবের হোসেন চৌধুরী
শনিবার, ৯ মার্চ ২০২৪



শিক্ষাসহ মৌলিক অধিকারে খিলগাঁও-সবুজবাগ হবে স্বয়ংসম্পূর্ণ একটি এলাকা : সাবের হোসেন চৌধুরী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি আজ বলেছেন, স্বাস্থ্য, যোগাযোগ ও শিক্ষাসহ মৌলিক অধিকারগুলোর ক্ষেত্রে ঢাকা-৯ এলাকাকে আমি স্বয়ংসম্পূর্ণ একটি এলাকা হিসেবে গড়তে চাই।
শনিবার বিকেলে রাজধানীর সবুজবাগ সরকারি কলেজে সাহিত্য-সাংস্কৃতিক ও কৃতী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী একথা বলেন।
সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ শামীম আরা বেগমের সভাপতিত্বে বক্তৃতা করেন- কলেজের অফিসার্স কাউন্সিলের সেক্রেটারি মো. নাছির উদ্দিন, অভিভাবকদের পক্ষে বাসসের ন্যাশন্যাল নিউজ ডেস্ক ইনচার্জ তানভীর আলাদিন, শিক্ষকদের পক্ষে জাকির হোসেন ও শিক্ষার্থীদের পক্ষে উসরাত আতিকা। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন-শিক্ষক জিয়াউল কবির। এ সময় মন্ত্রীকে গাছের চারা ও রয়েল বেঙ্গল টাইগারের ক্রেস্ট উপহার দেয়াসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সাবের হোসেন চৌধুরী বলেন, খিলগাঁও-সবুজবাগ আমার এলাকা, আমি আপনাদের নির্বাচিত সংসদ সদস্য। তিনি সবুজবাগ সরকারি কলেজকে বিশ^বিদ্যালয় করার দাবির সঙ্গে সহমত পোষণ করে বলেন- জনসংখ্যার হার বিবেচনা করলে ঢাকা-৯ আসনে আরো দু’টি বিশ^বিদ্যালয় করা দরকার। তিনি জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহযোগিতায় আমি চাই রাজধানীর মধ্যে ফলাফলের দিক দিয়ে সবুজবাগ সরকারি কলেজ তিন নম্বর থেকে এক নম্বরে উঠে আসুক।
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, কলেজ আঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে মন্ত্রী, দেশের বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পাওয়া এই কলেজের ১৬জন কৃতী শিক্ষার্থী ও সাহিত্য-সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০০:৩৪   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জেনায় জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ
জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৬
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানের কড়া বার্তা
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা
১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে:বিদ্যুৎমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ