উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
বুধবার, ২০ মার্চ ২০২৪



উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, উন্নয়ন কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেটা তদারকি করার দায়িত্ব সরকারের। এসব কাজে দেশ ও জনগণ উপকৃত হচ্ছে কিনা-সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে আজ বুধবার সকালে ঢাকায় মিন্টু রোডস্থ বাসভবনে বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি রকিবুল ইসলাম তালুকদার এবং সাধারণ সম্পাদক এ কে এম আরিফ উদ্দিনের নেতৃত্বে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তারা সাক্ষাত করেছেন। এ সময় প্রতিমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, বিআইডব্লিউটিএ’র সার্কিট উন্নয়ন এবং চারিত্রিক কাঠামো অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের ওপর নির্ভর করে।
প্রতিমন্ত্রী বলেন, ডেভেলপমেন্ট ওয়ার্কে কিছু প্রশ্ন থাকতেই পারে। কাজটি সঠিকভাবে করছি কিনা-সেটা হল বড় বিষয়। সরকারের দায়িত্ব হচ্ছে পথ দেখানো। সে পথে সবাই হাঁটবে। নৌপথ, নদীবন্দরগুলো ঠিক আছে কিনা, মানুষ এগুলো ব্যবহার করে উপকৃত হচ্ছে কিনা-সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আপনার, আমার, সবার। ৭৫ এর পর বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করেছিল। ৭৫ এর পর থেকে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাল ধরেছে। একাত্তরের আগে দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু সবার ছিলেন। এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট লাগে। আর বঙ্গবন্ধু হল সেই সার্পোট। তিনি কিভাবে দেশ নিয়ে ভেবেছেন, সে বিষয়টি সকলের ধারণ করতে হবে। আমাদের মূল জায়গাটি হল মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ। এই আদর্শকে ধারণ করে কাজ করুন।’

বাংলাদেশ সময়: ২২:০৫:২৪   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ
জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি : আসিফ মাহমুদ
উৎসবে দরিদ্রদের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম
উত্তরাঞ্চলকে হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়ে অপতথ্য এড়াতে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান বিমান ও পর্যটন মন্ত্রীর
সরিষাবাড়ী এসিল্যান্ড অফিসে নেই সিএস ও আরএস রেজিস্টার-১: চরম ভোগান্তিতে ভূমি মালিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ