র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক
রবিবার, ২৪ মার্চ ২০২৪



র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব। শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঈশ্বরদী পৌরসভার কাচারীপাড়া এলাকার শাকিল হোসেনের ছেলে মো. জোবায়ের (১৭), আমবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে মো. রোহান(২১), আমবাগান এলাকার মো. জাবেদের ছেলে মো. আল আমিন (১৭) একই এলাকার মৃত লিটনের ছেলে মো. বাপ্পী(১৬), মো. আনিসের ছেলে মো. রাকিব (১৭), শহরের কদমতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে শিহাব (১৬), মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন (১৭) ও মো. হাসান আলীর ছেলে মো. তাহসিন (১৭)।

পাবনা র‍্যাব-১২, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় জন সাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন কিশোর গ্রুপের সদস্যরা। বিভিন্ন রাস্তাঘাটে ও শহরের বিভিন্ন গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১২:০৭:১৪   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!
বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : ইকবাল হাসান মাহমুদ
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় তিন খাবারের হোটেলকে জরিমানা
রক্ত ঝরার রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ