রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায় : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায় : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
রবিবার, ২৪ মার্চ ২০২৪



রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায় : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের দক্ষ জনবল নিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
আজ রবিবার দুপুরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর অফিস কক্ষে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ড এর প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাশিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের উল্লেখ করে শফিকুর রহমান চৌধুরী বলেন, রাশিয়ায় জনবল প্রেরণের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে। রাশিয়া সেদেশের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে ৬০ জন নিতে শ্রমিক চায়। এরপরে পর্যায়ক্রমে তারা আরো দক্ষ শ্রমিক নিবে। শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয়ে কোম্পানি সহযোগিতা দিবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫১   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ