তুরস্কে যাওয়ার ফাঁদে দেড় হাজার বাংলাদেশি, বাবা-ছেলে গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » তুরস্কে যাওয়ার ফাঁদে দেড় হাজার বাংলাদেশি, বাবা-ছেলে গ্রেফতার
সোমবার, ১ এপ্রিল ২০২৪



তুরস্কে যাওয়ার ফাঁদে দেড় হাজার বাংলাদেশি, বাবা-ছেলে গ্রেফতার

তুরস্কে ভূমিকম্পের পর উদ্ধারকাজে দেশের সেনাবাহিনীর সঙ্গে লাগবে জনবল। নেয়া হবে বাংলাদেশ থেকে। এভাবেই প্রতারণার ফাঁদ পাতেন বাবা-ছেলে। তাদের গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, কয়েকটি ভুয়া এজেন্সির মাধ্যমে দেড় হাজার ভুক্তভোগীর কাছ থেকে তারা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, কামরুল হাসান ও তার ছেলে ফাহাদ হাসান।

ডিবি জানায়, তুরস্কে ভূমিকম্পের পর উদ্ধার কাজে সেনাবাহিনী বাংলাদেশ থেকে জনবল নেবে এমন তথ্য ছড়ায় এক ভুয়া রিক্রুটিং এজেন্সি। যোগাযোগ করে কয়েক ধাপে টাকা দেন বগুড়ার শামীম। তারপর আর কথা রাখেনি সেই এজেন্সি।

শামীমের মতো দেড় হাজার মানুষ পা দেয় এ ফাঁদে। তাদের কাছ থেকে নেয়া হয় দুই থেকে তিন লাখ টাকা করে। বিশ্বাস অর্জনে দেয়া হয় অফার লেটার। করা হয় মেডিকেল পরীক্ষাও। এরপর তালবাহানা শুরু করেন প্রতারকরা। তারা জানান, তুরস্কে না, পাঠানো হবে সার্বিয়ায়। সেটিও প্রতারক চক্রের আরেকটি ফাঁদ।

ভুক্তভোগীর অভিযোগের পর মাঠে নামে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয় একটি ভুয়া রিক্রুটিং এজেন্সির মালিক কামরুল হাসান ও তার ছেলে ফাহাদ হাসানকে।

রোববার (৩১ মার্চ) এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, প্রতারণাই কামরুল হাসানের প্রধান পেশা। বিশ্বাসযোগ্যতা অর্জনে অন্য এজেন্সি মাধ্যমে দেয়া হয় কয়েকটি ভিসাও। গড়ে তোলা হয়েছে অঢেল সম্পদের পাহাড়।

হারুন অর রশিদ বলেন,

লাইসেন্স ছাড়া ভুয়া প্রতিষ্ঠান খুলে তারা বলেন যে হাজার হাজার লোক নেয়া হবে তুরস্কে। যেতে লাগবে ৭ লাখ টাকা। প্রথমে সাড়ে ৩ লাখ টাকা জমা দিলেই হবে। এ রকম করে টাকা পয়সা নিয়ে তারা অফিস-মোবাইল বন্ধ করে অন্য জায়গায় চলে যান। তাই আমি মনে করি সবাইকেই এ ধরনের বিষয়ে যাচাই বাছাই করা উচিত।

এদিকে উপবৃত্তির নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে আরও একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময়: ১২:৩২:১৮   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ