৯ এপ্রিলের ছুটির সুপারিশ নাকচ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৯ এপ্রিলের ছুটির সুপারিশ নাকচ
সোমবার, ১ এপ্রিল ২০২৪



৯ এপ্রিলের ছুটির সুপারিশ নাকচ

ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই সুপারিশ করেছিল।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৯ এপ্রিল ছুটি দেয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নামতে পারে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।’

এর আগে গত রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করার বিষয়টি উঠে। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সেসময় বলেছিলেন, ঈদে মানুষের দুর্ভোগ কমাতে ৯ এপ্রিল ছুটির আওতায় আনা যায় কি না, সেটার একটা সুপারিশ মন্ত্রিসভায় যাবে।’

এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার।

সেই হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি, শুক্র) ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা পাঁচ দিন ছুটি থাকবে।

বাংলাদেশ সময়: ১২:৩৬:১৮   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার : মঈন খান
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
জমি নিয়ে বিরোধ, আলফাডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই স্থাপনা নির্মাণের অভিযোগ
বোয়ালমারীতে এক পরিবারের ৬ সদস্যই অন্ধ জীবন কাটছে সাহায্যে, পাকা ঘর বানিয়ে দিলেন ইপি চেয়ারম্যান
সদরপুরে নজরুল বর্ষ উদযাপন, দুই সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ