সঙ্গত কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়ন দেরী হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন বলে হুঁশিয়ার করলেন : রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সঙ্গত কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়ন দেরী হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন বলে হুঁশিয়ার করলেন : রেলপথ মন্ত্রী
মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪



সঙ্গত কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়ন দেরী হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন বলে হুঁশিয়ার করলেন : রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, সঙ্গত কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়ন দেরী হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন কারণ প্রকল্পের কাজ বাস্তবায়ন ধীরগতির কারণে রেলকে কোটি কোটি টাকা খেসারত দিতে হয়।

আজ রাজধানীর রেলভবনে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৩-২০২৪ অর্থবছরের আরএডিপিভুক্ত বিনিয়োগ প্রকল্প সমূহ বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব কথা বলেন মন্ত্রী ।

মন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণ করার পরে, প্রকল্পের কাজ শুরু করতে মাসের পর মাস সময় লাগলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প কাজ শেষ হবে না । নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হলে সেই প্রকল্পে প্রকল্পের ধীরগতির কারণে খেসারত দিতে হয়। সঙ্গত কারণ ছাড়া খেসারত দেওয়া যাবে না এবং সেটা মেনে নেওয়া যাবে না।

জিল্লুল হাকিম বলেন, বাংলাদেশ রেলওয়ে লোকসানের প্রতিষ্ঠান হিসেবে চলতে পারেনা । এই প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সকলে মিলে চেষ্টা করলে, মনোযোগ সহকারে কাজ করলে রেলের লোকসান হবে না। জাপান ও ইউরোপের দেশগুলোতে এমনকি ভারতেও রেল এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তারা পারলে আমরা কেন পারব না। রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীগণকে নিজের মনে করে রেলের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান। কাজ করার দরকার তাই কাজ করছি, এইমনে করে কাজ করলে রেল কখনোই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারবেনা। রেলকে নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করতে হবে।

এর আগে মন্ত্রীর সাথে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন সাক্ষাৎ করেন । সাক্ষাৎকালে এবিবির অর্থায়নে চলমান প্রকল্পের অগ্রগতি এবং নতুন প্রকল্পে আর্থিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪২:২৯   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে ১২ বছরের কিশোরী নিখোঁজ
ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত স্পেন এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
মাদক ও বাল্য বিবাহ নিরোধে মধুখালীতে জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রবাসীর ঘরে প্রতিবেশীর আত্মহত্যা, সরিষাবাড়ীতে চাঞ্চল্য
হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু
ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করছে সরকার: হুইপ দুলু
চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধিদল
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ