ঢাকাসহ ৪ বিভাগে হিট অ্যালার্ট কতদিন থাকবে জানাল আবহাওয়া অধিদফতর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকাসহ ৪ বিভাগে হিট অ্যালার্ট কতদিন থাকবে জানাল আবহাওয়া অধিদফতর
বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪



ঢাকাসহ ৪ বিভাগে হিট অ্যালার্ট কতদিন থাকবে জানাল আবহাওয়া অধিদফতর

রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা বিভাগে তাপপ্রবাহ বৃদ্ধির কারণে আরও তিন দিন এই চার অঞ্চলে হিট এলার্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৪ এপ্রিল) আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়াও বরিশাল বিভাগেও তাপমাত্রা বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, এপ্রিল মাস সবচেয়ে উঞ্চতম মাস হওয়ায় এমন আবহাওয়ায় স্বাভাবিক।

এদিকে সকাল ৯টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাস বলছে, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ সময়: ১১:৩১:৪২   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর
দুর্গোৎসব শেষ না হওয়া পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ : এমপি খোকন তালুকদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ