দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে - পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে - পানি সম্পদ প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪



দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে - পানি সম্পদ প্রতিমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নদী গবেষণা ইনস্টিটিউট কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট, সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার যেই মহাপরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নে নদী গবেষণা ইন্সটিটিউট (নগই) এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের মধ্যে যে মেধা আছে তার সর্বোচ্চ কাজে লাগিয়ে দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ।

আজ(বৃহস্পতিবার) পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে নদী গবেষণা ইনস্টিটিউট এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলোন।

প্রতিমন্ত্রী বলেন, এই গবেষণা প্রতিষ্ঠানটিকে আরো কার্যকর দেখতে চাই। নদী গবেষণা ইনস্টিটিউট এর গবেষণার কাজ গুলো বিশ্বমানের। যে কোন দেশের তুলনায় ভালো। এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও তৎপরতা বৃদ্ধি করতে হবে। অন্য প্রতিষ্ঠান হতে আপনি ভিন্ন তা মেধা কর্মতৎপরতা দ্বারা ফুটিয়ে তুলতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্য দেশকে সকল দিক থেকে সফল করে তোলা, আপনারা সেই লক্ষ্যে একসাথে কাজ করে এগিয়ে যান। আপনাদের যেকোন সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর।

সভায় মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ও নদী গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক এস এম আবু হোরায়রা বক্তব্য রাখেন।।

বাংলাদেশ সময়: ২৩:২১:২০   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ