বর্তমান সরকারই সবচেয়ে মানবিক- ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমান সরকারই সবচেয়ে মানবিক- ডেপুটি স্পীকার
শনিবার, ৬ এপ্রিল ২০২৪



বর্তমান সরকারই সবচেয়ে মানবিক- ডেপুটি স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, আমাদের রাজনীতি গ্রামীণ কৃষক, শ্রমিক ও দিনমজুরদের ভালো রাখার জন‌্য। খাদ‌্য-বস্ত্র-বাসস্থান- শিক্ষা-চিকিৎসার মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলস কাজ করছে। এ জন‌্য নিম্ন আয়ের মানুষকে বিভিন্ন ধরনের ভাতা দেয়া হচ্ছে। কমিউনিটি ক্লিনিকে জনগণকে প্রাথমিক স্বাস্থ‌্য সেবা এবং ৩২ ধরনের ঔষধ বিনামূল‌্যে সরবরাহ করা হচ্ছে। গর্ভবতী মায়েদের শুরু থেকেই ভাতা দেয়া হচ্ছে। বর্তমান সরকারের মত এতটা মানবিক সরকার আগে কখনো ছিল না।

আজ (শনিবার) পাবনার সাঁথিয়ায় ধোপাদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় পবিত্র ঈদ উল ফিতর-২০২৪ উপলক্ষ‌্যে সারাদেশে গৃহীত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর ১০ কেজি হারে বিনামূল‌্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে জরাজীর্ণ রাখবেন না। তিনি সারাদেশে সব অঞ্চলে যোগাযোগ ব‌্যবস্থার উন্নয়ন ঘটিয়েছেন। খাদ‌্য উৎপাদন বহুগুণ বাড়িয়ে খা‌দ‌্য নিরাপত্তা নিশ্চিত করেছেন। সরকার নিম্ন আয়ের মানুষের প্রায় প্রতিটি পরিবারকেই কোন না কোন ভাতার আওতায় নিয়ে এসেছে। সবাই যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ‌্যে সরকারের পক্ষ থেকে এই উপহার।

ধোপাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান মোঃ সাইদুজ্জামান বাবুল এর সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দ, গণ‌্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:২৫   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ